ads

রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : ইনু

খবর টি পড়েছেন : ৩৭৬
বিএনপি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : ইনু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নেত্রী আদালত মানেন না, বিচার মানেন না, সংবিধান মানেন না। বিএনপি জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। বিএনপি-জামায়াত আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করেছেন। গণতান্ত্রিক নির্বাচনের সঠিক কোনো রূপরেখা তিনি আজও দিতে পারেননি। তার দুর্নীতির মামলার বিচার করছেন আদালত, রায়ও দেবেন। তিনি ৪ জানুয়ারি রবিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের বিচার চলছে। আদালতের নিয়মেই বিচার হচ্ছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আদালত আইনের গতিতেই খালেদার বিচার করবে। আদালতের বিচার পক্ষে থাকলে ভালো, বিপক্ষে গেলেই খারাপ।
অনুষ্ঠানে অনন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাসেল মিয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রের তিন অঙ্গের সমন্বয় রক্ষার চেষ্টা করব: প্রধান… পরবর্তী সংবাদ প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার…

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads