ads

মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি: নাহিদ

খবর টি পড়েছেন : ৯৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছেন তারা। কোনো রাজনৈতিক দলও যদি দেশটির পক্ষে যায়, তাদের বিরুদ্ধেও দাঁড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ৮ জুলাই মঙ্গলবার কুষ্টিয়ায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

নাহিদ বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ যে পথ দেখিয়ে গেছেন, সেই পথেই এনসিপি চলছে। যখন দেশের মানুষ কথা বলতে পারতো না, তখন নদী চুক্তি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন।

নতুন সংবিধান, বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে তিনি এনসিপির পাশে থাকার আহ্বান জানান। বলেন, সারাদেশের মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন তারা।

Shamol Bangla Ads

একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ফ্যাসিবাদের পক্ষে কেউ কাজ করলে ছাড় দেবে না জনগণ।

এর আগে, নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাকৃবি ছাত্রশিবিরের নয়া সভাপতি ত্বোহা, সেক্রেটারি মঈন পরবর্তী সংবাদ শেরপুরে জেলা বিএনপির বর্ধিত সভায় ৫ উপজেলা ও…

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads