ads

শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

খবর টি পড়েছেন : ১৪৩
শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেব শপথ নিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
ওই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারকসহ অন্যান্যরা।
এর আগে শুক্রবার প্রধান বিচারপতি পদে নিয়োগ পান আপিল বিভাগের বিচারক সৈয়দ মাহমুদ হোসেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এদিন দুপুরে তার নিয়োগ আদেশে স্বাক্ষর করেন বলে জানান বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন।
এরপর সন্ধ্যায় পদত্যাগ করেন গত নভেম্বরে বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করার পর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞা। বিধি অনুসারে ৩১ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মেয়াদ শেষ হয়।
বিচারপতি ওয়াহহাব মিঞার দুই বছর পর ২০০১ সালের শুরুতে হাইকোর্ট বিভাগে বিচারকের দায়িত্ব শুরু করেন সৈয়দ মাহমুদ হোসেন। ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হওয়া সৈয়দ মাহমুদ হোসেন ২০১১ সালে আপিল বিভাগের বিচারক পদে উন্নীত হন।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিএসসি ডিগ্রি নেওয়ার পর এলএলবি ডিগ্রি নিয়ে ১৯৮১ সালে আইন পেশায় যুক্ত হন। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৬ সদস্যের যে সার্চ কমিটি গঠন করেছিলেন তার প্রধান ছিলেন তিনি।
১৯৯৯ সালে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন সদ্য প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া সৈয়দ মাহমুদ হোসেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যাবেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রত্যন্তপল্লীতে নবনির্মিত প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন ২… পরবর্তী সংবাদ রাষ্ট্রের তিন অঙ্গের সমন্বয় রক্ষার চেষ্টা করব: প্রধান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads