ময়মনসিংহ প্রতিনিধি ॥ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁইঞা বলেছেন খেলাধূলা দেহ ও মন সুস্থ্য রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলার চর্চা করা প্রয়োজন। সোমবার ময়মনসিংহ শহরের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সভাপতি ও মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামূল আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন, কলেজের দাতা সদস্য নূরুজ্জামান খান, ফেরদৌসী আরা জামান, আনোয়ারা খাতুন, বেগম রোকেয়া কাদের, সারোয়ার আলম, জামাল উদ্দিন আহমেদ, ছিত্তুল মুনা, সোহেল আহমেদ, সিদ্দিকুর রহমান, সালমা আক্তার প্রমূখ।
স্কুল ও কলেজ শাখায় মোট ৪৩টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।









