স্টাফ রিপোর্টার ॥ নড়াইল, ঠাকুরগাও ও বাগেরহাটে সরস্বতী পূজার প্রতিমা ভাংচুর, গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সরস্বতী পূজায় বাধা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস আলমগীরের সরস্বতী দেবীকে অবমাননা করার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট। ২৬ জানুয়ারি শুক্রবার শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা হিন্দু মহাজোটের সভাপতি সুবীর কুমার দে’র সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গঙ্গেশ্বর মিত্র বিপ্লব, অভিজিৎ সাহা মাধাই, অনন্ত কিশোর দে, নির্মল দেবনাথ, সুশীল সরকার, সৌমিত্র কুমার দে, যুব মহাজোট সভাপতি জয় বসাক, অপু চক্রবর্তী, অনিক বনিক, রঞ্জিত বিশ্বাস রতন প্রমুখ। ওইসময় বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন।









