ads

বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার দুর্নীতির মামলার রায় ঘোষণা ৮ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ১৪৯
খালেদার দুর্নীতির মামলার রায় ঘোষণা ৮ ফেব্রুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান রায় ঘোষণার ওই দিন ধার্য করেন।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়াসহ ৬ আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন। খালেদা জিয়ার প্রধান আইনজীবী আবদুর রেজাক খান মামলাটিকে সারবত্তাহীন উল্লেখ করে খালেদা জিয়ার খালাস চান।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আসামি ৬ জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইজিপি হলেন জাবেদ পাটোয়ারী পরবর্তী সংবাদ রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads