ads

বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইজিপি হলেন জাবেদ পাটোয়ারী

খবর টি পড়েছেন : ১৫০
আইজিপি হলেন জাবেদ পাটোয়ারী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে ওই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, তার ওই নিয়োগ আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
আইজিপি বদলের কথা ওঠার পর থেকেই আলোচনায় ছিলেন পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তিনি সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকারের স্থলাভিষিক্ত হন।
নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী ১৯৮৬ সালের ২১ জানুয়ারি পুলিশে যোগ দেন। এসবির পদটি গ্রেড-১ পদ। তিনি ষষ্ঠ বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। এ ছাড়া সমন্বিত মেধাতালিকায় তিনি চতুর্থ ছিলেন। তার জন্ম চাঁদপুর সদরের মান্দারী গ্রামে। এর আগেও কয়েক দফায় আইজিপি হিসেবে তার নাম আলোচনায় ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহে জাবেদ পাটোয়ারী বিশেষ ভূমিকা রাখেন।
জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সুদান, কসোভো, সিয়েরালিয়ন ও ক্রোয়েশিয়ায় দায়িত্ব পালন করেন তিনি। এর আগে অতিরিক্ত আইজি সিআইডি, পুলিশ সদর দপ্তর ও খুলনার পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন জাবেদ পাটোয়ারী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাবি ছাত্র জুবায়ের হত্যা মামলা: ৫ জনের ফাঁসি বহাল পরবর্তী সংবাদ ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads