ads

বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ১৫৭
রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ১৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ওই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মনোয়নপত্র দাখিল করতে হবে। যাচাই-বাছাই হবে আগামী ৭ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। আগামী ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে। প্রধান নির্বাচন কমিশনার এতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বর্তমান রাষ্ট্রপতির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল।
রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদ পূরণের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদার দুর্নীতির মামলার রায় ঘোষণা ৮ ফেব্রুয়ারি পরবর্তী সংবাদ শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল॥…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads