ads

বুধবার , ২৪ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘট

খবর টি পড়েছেন : ১৮৪
২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ঢাবি উপাচার্যের কার্যালয়ে গতকাল শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

২৪ জানুয়ারী বুধবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি ইমরান হাবিব রুমন ওই কর্মসূচি ঘোষণা করেন। তার আগে ২৬ জানুয়ারি বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ করবে বাম ছাত্র সংগঠনগুলোর এই জোট।
ইমরান হাবিব রুমন বলেন, মঙ্গলবার হামলার ঘটনার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সিলেট এমসি কলেজ এবং ঢাকায় মিরপুর বাংলা কলেজে ওই কর্মসূচিতেও হামলা হয়েছে।
ওই সময় অন্যদের মধ্যে ছাত্রফ্রন্টের আরেক অংশের সভাপতি নাঈমা খালেদ মনিকা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্রফ্রন্টের একাংশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: আইনমন্ত্রী  পরবর্তী সংবাদ জাবি ছাত্র জুবায়ের হত্যা মামলা: ৫ জনের ফাঁসি বহাল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads