ads

বুধবার , ২৪ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: আইনমন্ত্রী 

খবর টি পড়েছেন : ১৩৫
রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: আইনমন্ত্রী 
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। সংবিধানে ৯০ থেকে ৬০ দিনের মাঝের সময়ের মধ্যে নির্বাচন দেওয়া বাধ্যবাধকতা রয়েছে। আর সে হিসেবে ২৩ ফেব্রুয়ারির আগেই ওই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ২৪ জানুয়ারী বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধঃস্তন আদালতের বিচারকদের এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই কথা জানান।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে। আর ওই নির্বাচনে অংশ নিতে একই সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ যথাসময়ে নিজেদের প্রার্থী বাছাই করবে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন এ বিষয়ে ওয়াকিবহাল। তারা খুব শিগগিরই ওই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় কোনও প্রার্থী চূড়ান্ত করা হয়েছে কিনা- জানতে চাইলে আনিসুল হক বলেন, দলের নীতি নির্ধারকরা মনোনয়ন দেবেন। মনোনয়নের বিষয়েও একটা পদ্ধতি আছে, সে পদ্ধতি অনুসরণ করেই আওয়ামী লীগ রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেবে।
আওয়ামী লীগ থেকে কাকে মনোনয়ন দেওয়া হতে পারে- প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের একটা নমিনেশন বোর্ড আছে। আমি সেই নমিনেশন বোর্ডের সদস্য না। প্রধানমন্ত্রী সেই বোর্ডের সভাপতি। ওনারা যখন প্রার্থী সিলেকশন করে ঘোষণা দেবেন তখনই জানা যাবে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সব নিয়োগই হবে। সবসময় বলে এসেছি, প্রধান বিচারপতির নিয়োগ রাষ্ট্রপতি দেবেন। যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের আইন পাস করার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এই আইন করতে আমরা উদ্যোগ নিয়েছি। আগামী সংসদ অধিবেশনের বাজেট সেশনে আমরা আইনটি পাস করার চেষ্টা করবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি পরবর্তী সংবাদ ২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads