ads

বুধবার , ২৪ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাবি ছাত্র জুবায়ের হত্যা মামলা: ৫ জনের ফাঁসি বহাল

খবর টি পড়েছেন : ১৭৭
জাবি ছাত্র জুবায়ের হত্যা মামলা: ৫ জনের ফাঁসি বহাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। ২৪ জানুয়ারী বুধবার হত্যার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণা করেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ। ৯ জানুয়ারি ওই মামলার শুনানি শেষ হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় মামলায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত।
জুবায়ের হত্যা মামলায় বিচার শেষে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রায় দেন। ৫ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া দুজনকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন প্রাণিবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইছ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের রাশেদুল ইসলাম রাজু এবং সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম। এদের মধ্যে রাশেদুল ইসলাম ছাড়া অন্য চারজন পলাতক।
নিজ দলীয় প্রতিপক্ষ ২০১২ সালের ৮ জানুয়ারি জুবায়েরকে কুপিয়ে আহত করে। তাকে প্রথমে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে এবং পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ৯ই জানুয়ারি মারা যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সে সময়কার রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘট পরবর্তী সংবাদ আইজিপি হলেন জাবেদ পাটোয়ারী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads