ads

রবিবার , ২১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন প্রসঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই : সেতুমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৮
নির্বাচন প্রসঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই : সেতুমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রসঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। সম্প্রতি অনুষ্ঠিত দুই সিটি করপোরেশনের নির্বাচনে সরকারি দল দুটিতেই হেরেছে। এটা কি প্রমাণ করে না বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়। নির্বাচনকালীন সরকারের রূপরেখা সংবিধান পরিষ্কার করে দিয়েছে। তিনি ২১ জানুয়ারি রবিবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে ওই কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এটাই স্বাভাবিক নিয়ম। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই একই উপায়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি প্রসঙ্গে কাদের বলেন, এটা বাতিল বা স্থগিত কোনোটাই হয়নি। কমিটি যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। এই নিয়ে হতাশার কিছু নেই। গণমাধ্যমে যা এসেছে তা সঠিক নয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ন্যাম ভবনে এমপি-পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ ঢাবি সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads