শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। ২৫টি আসনের ২৪টিতেই তারা জয়ী হয়েছে। বিএনপি সমর্থকদের প্যানেল থেকে জিতেছেন শুধু সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার। ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি কেন্দ্রে একাধিক দিন ভোটগ্রহণের পর ২১ জানুয়ারি রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন শুরু হয় গণনা। বিকেল পৌণে ৫টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী উপ-উপাচার্য নাসরীন আহমেদ।
আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার, সাংবাদিক ইউনিয়নের নেতা এ আর এম মঞ্জুরুল আহসান বুলবুল, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম এনামুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, জনতা ব্যাংক লিমিটেডের ফার্স্ট সহকারী ব্যবস্থাপক এ বি এম বদরুদ্দোজা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মুক্তিযোদ্ধা এম ফরিদউদ্দিন, ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, মো. নাসির উদ্দিন, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. লিয়াকত হোসেন মোড়ল, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, এমরান কবির চৌধুরী, এসএম বাহালুল মজনুন চুন্নু, অধ্যাপক জিনাত হুদা অহিদ এবং ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এই প্যানেল থেকে অধ্যাপক শরীফ আহমদ সাদী হেরেছেন। বিপরীতে জাতীয়তাবাদী পরিষদের প্যানেল থেকে জিতেছেন অধ্যাপক ইউসুফ হায়দার।
বাম সমর্থকদের প্যানেল প্রগতি পরিষদ কিংবা স্বতন্ত্র প্রার্থীদের কেউ বিজয়ী হতে পারেননি।
শনিবার সিনেট ভবন, টিএসসি ও শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ঢাকার বাইরে ২৮টি কেন্দ্রে ৬, ১৩ ও ১৬ জানুয়ারি হয় ভোটগ্রহণ। এবার স্বতন্ত্র প্রার্থীসহ তিনটি প্যানেলে মোট ৮০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্য থেকে ২৫ জনকে সিনেট সদস্য হিসেবে বেছে নেন ৪৩ হাজার ৯৯৭ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট। নির্বাচিত এ ২৫ জন বিশ্ববিদ্যালয় পরিচালনার কেন্দ্র সিনেটে দায়িত্ব পালন করবেন। সিনেটে মোট সদস্য ১০৫ জন।




















