ads

রবিবার , ২১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ন্যাম ভবনে এমপি-পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৪০
ন্যাম ভবনে এমপি-পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লার ছেলে অনিক আজিজ স্বাক্ষরের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ জানুয়ারি রবিবার সকালে ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর ফ্লাট থেকে অনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
শেরে-বাংলা নগর থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা সকাল ৭টার দিকে অনিকের বেডরুম থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। প্রাথমিক তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ সনাক্ত হয়নি। মৃত্যুর কারণ সনাক্তের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও বলেন, পরিবারের অভিযোগ তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মৃতের চাচা বাদী হয়ে শেরে-বাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শান্তি চুক্তির সিংহভাগ বাস্তবায়ন হয়েছে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ নির্বাচন প্রসঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই : সেতুমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads