ads

রবিবার , ২১ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী নিখোঁজ

খবর টি পড়েছেন : ১৭৪
এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী নিখোঁজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন নিখোঁজ হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। মোতালেবের গ্রামের বাড়ি ঝালকাঠি। রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে তিনি থাকতেন। তবে শনিবার বিকেল চারটার দিকে বসিলা এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তাকে তুলে নেয় বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান জানান, বসিলা এলাকায় ধানমন্ডি হাউজিংয়ে বাড়ি নির্মাণ করছেন মোতালেব হোসেন। শনিবার ওই কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন তিনি। এ সময় তার বাড়ির নীচে দুটি গাড়িতে করে কিছু লোকজন এসে তাকে তুলে নিয়ে যান। তিনি আরও জানান, জিডি’র পর আমরা ওই এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি বাড়ি নির্মাণ নিয়ে তার সঙ্গে কারো কোনো ঝামেলা ছিল না। তার নিখোঁজের বিষয়ে এখনও কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাবি সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয় পরবর্তী সংবাদ বিদ্যার দেবীর আরাধনায় সরস্বতী পূজা উদযাপন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads