ads

শনিবার , ২০ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

খবর টি পড়েছেন : ১৫৪
ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ শহরের ইদানিং ছিনতাইয়ের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেছে। প্রায় প্রতিরাতেই শহরের বিভিন্ন স্থানে ছিনতাই হচ্ছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে বৃহস্পতিবার রাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। এদিকে প্রতিদিন রাত ১০টার পর থেকে ভোরে বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে যাবার পথে যাত্রীরা ছিনতাইকারীর কবলে পড়ে জিনিষপত্র খোয়াচ্ছে। রাতের বেলায় শহরে পুলিশী টহল চোখে পড়ে না। আগে সন্ধ্যা থেকে সকাল সকাল ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন রোড়ে নিয়মিত পুলিশী টহল দেয়া হত। কিন্তু ইদানিং কী কারণে শহরে পুলিশী টহল দেয়া হচ্ছে না তার সদোত্তর পাওয়া যায়নি।
ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে আনন্দমোহন সরকারি কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষাথী ইব্রাহীম খলিল (২৩) ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ২ নম্বর রৌহা ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে। জামাল উদ্দিন গফরগাঁও আলতাফ হোসেন গোলন্দাজ ডিএস সিনিয়র মাদ্রাসার শিক্ষক। এ ঘটনায় আটক সাদ্দাম হোসেনকে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের দাবি, সাদ্দাম ছিনতাইকারী। নিহতের ভগ্নিপতি সারোয়ার হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এ নেওয়াজী।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাটগুদাম এলাকায় খলিলের মোবাইল ছিনতাই হয়। এ সময় খলিল পিছু ধাওয়া করে সাদ্দামকে ধরে ফেলে। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে খলিলের বাঁ ঊরুতে চাকু দিয়ে আঘাত করে সাদ্দাম। এতে গুরুতর আহত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয় খলিলের। আহত অবস্থায় খলিলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই তাইজুল।
কোতুয়ালী মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোঃ মিয়াজি জানান, শাহরিয়ার মোঃ মিয়াজি জানান, শহরের বিভিন্ন স্থানে রাতের বেলায় পুলিশ টহল দেয়া আছে। কিন্তু নানা কারণে ওরা ঠিকমত ডিউটি পালন করছে না। অভিযোগ পেলে ডিউটি শৈথিল্যকারীর পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ ব্যাপারে জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম জানান, প্রতিদিন ভোরে বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে যাবার পথে ছিনতাইকারীর কবলে পড়ে যাত্রীরা মূল্যবান জিনিষপত্র খোয়াচ্ছে। আগে সন্ধ্যার পর থেকে সকাল সকাল ৮টা পর্যন্ত শহরের বিভিন্ন বিভিন্ন রোড়ে নিয়মিত পুলিশী টহল দেয়া হত। ইদানিং রাতের বেলায় শহরে পুলিশ টহল চোখে পড়ছে না। তাই বিভাগীয় শহরের নাগরিকদের সুষ্ঠু নিরাপত্তা বিধানের জন্য শহরে পর্যাপ্ত টহল ব্যবস্থা গড়ে তোলার জন্য পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজির প্রতি অনুরোধ জানিয়েছেন ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারায়ণগঞ্জের ঘটনা তদন্ত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads