ads

বুধবার , ১৭ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ রসিক মেয়রের শপথ

খবর টি পড়েছেন : ১৬৯
আজ রসিক মেয়রের শপথ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আজ শপথগ্রহণ করবেন। ১৭ জানুয়ারী বুধবার ঢাকাস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এর পরদিন ১৮ জানুয়ারি ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ১১ জন কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণের পর পরই তারা সিটি করপোরেশনের দায়িত্ব পালন শুরু করবেন। শপথ গ্রহণ করার জন্য নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা এখন ঢাকায় অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দলীয় প্রতীকে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, সবার সার্বিক সহযোগিতা নিয়ে সিটি করপোরেশনের দায়িত্ব পালন করব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে খালেদা জিয়া,যুক্তিতর্ক চলছে পরবর্তী সংবাদ পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ সবসময় সচেষ্ট ॥ কৃষিমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads