ads

শনিবার , ১৩ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সফলভাবে শেষ হলো উন্নয়ন মেলা

খবর টি পড়েছেন : ১৫৭
শেরপুরে সফলভাবে শেষ হলো উন্নয়ন মেলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরে আয়োজিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা সফলভাবে শেষ হয়েছে। ১৩ জানুয়ারি শনিবার রাতে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এনডিসি মাসুদ রানা। এর আগে দুপুরে ‘এসডিজি বাস্তবায়নে সমস্যা ও সম্ভাবনা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা’ শীর্ষক সেমিনার এবং সন্ধ্যায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমরা করবো জয়’।
জেলা কালেক্টরেট উদ্যান চত্ত্বরে আয়োজিত এবারের উন্নয়ন মেলায় কনকনে শীতের মাঝেও প্রতিদিন সকাল থেকে রাত অবধি বাহারি স্টলগুলোতে দর্শনার্থী ও সেবাগ্রহীতাসহ ক্রেতাসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মেলায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারিসহ ব্যক্তি উদ্যোগে ৯০টি স্টল স্থান পায়। পর্যবেক্ষকদের মতে, এবারের উন্নয়ন মেলার মধ্য দিয়ে জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন নানা উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে মৌলিক ধারণা পাওয়া যাচ্ছে। তাদের মতে, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাগণ এবারের মেলা সফল করতে যেভাবে কাজ করেছেন, শীতের প্রকোপ না বাড়লে মেলা আরও সফলতা বয়ে আনতো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমে উঠেছে উন্নয়ন মেলা পরবর্তী সংবাদ যুব গেমসে ময়মনসিংহ বিভাগ জয় করলো শেরপুরের ক্ষুদে…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads