ads

শনিবার , ১৩ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুব গেমসে ময়মনসিংহ বিভাগ জয় করলো শেরপুরের ক্ষুদে দাবাড়ুরা

খবর টি পড়েছেন : ১৭৯
যুব গেমসে ময়মনসিংহ বিভাগ জয় করলো শেরপুরের ক্ষুদে দাবাড়ুরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত ১ম বাংলাদেশ যুব গেমসের ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতার ৪টি পৃথক গ্রুপে জয় পেয়েছে শেরপুরের ক্ষুদে দাবাড়ুরা। ১৩ জানুয়ারি শনিবার বিভাগীয় ভেন্যু শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় শেরপুরের দাবাড়ুরা জামালপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান জানান, যুব গেমসের দাবা অনুর্ধ্ব-১৩ বালক গ্রুপে শেরপুরের শাহ সুলতান ও বালিকা গ্রুপে প্রিয়ন্তি সাহা পিউ এবং অনুর্ধ্ব-১৭ বালক গ্রুপে শেরপুরের জিএম শাহরিয়ার ইসলাম সৌখিন ও বালিকা গ্রুপে নিরূপমা সাহা প্রাচী চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দাবা খেলোয়াড়রা আগামী মার্চে জাতীয় পর্যায়ে নিজ নিজ গ্রুপে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্ব করবেন।
এদিকে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় শেরপুরের ক্ষুদে দাবাড়ুদের অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া সংস্থার দাবা সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সফলভাবে শেষ হলো উন্নয়ন মেলা পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগ নেতা রাজুর ইন্তেকাল