স্টাফ রিপোর্টার: ‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই’- এ প্রতিপাদ্যকে ধারন করে শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৮তম জাতীয় সমাবেশের উদ্বোধন করা হয়েছে।৫ জানুয়ারী শুক্রবার সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কেক কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্টের উপ-পরিচালক আমমার হোসেন। পরে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালী শেষে শহরের অষ্টমীতলা আনসার ভিডিপি ট্রেনিং সেন্টারে পরবর্তী নির্বাচনে সহিংসতা কমাতে ও জঙ্গীবাদ নির্মূলে করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সময় জেলার ৫ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, ১১৯ ইউনিয়নের দলনেতা দলনেত্রী ও ৩শতাধিক ওয়ার্ডের প্রশিক্ষিত ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।









