ads

শুক্রবার , ৫ জানুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৌকা দেশ এনেছে, দেশ রক্ষা করছে : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৩১
নৌকা দেশ এনেছে, দেশ রক্ষা করছে : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নৌকা স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও উন্নয়ন-প্রগতির প্রতীক। নৌকা দেশ এনেছে, দেশ রক্ষা করছে ও দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে নৌকার কোন বিকল্প নেই। তিনি বলেন, ২০১৪ সালে গনতন্ত্র রক্ষার সার্থে এ দেশে নির্বাচন হয়েছে, তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের শেষ দিকেও নির্বাচন হবে। আপনারা ইতিমধ্যে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার কার্যক্রম দেখছেন, আর যারা ধ্বংস করছে তাদের কাজও দেখছেন। তাই আপনারা নিশ্চয় যে দেশ রক্ষা করতে চায়, তার পক্ষে থাকবেন। আর যারা দেশের সম্পদ লুট করেছে তাদের প্রত্যাখ্যান করবেন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্য ‘এ সরকারের অধীনে ইলেকশন করি না, করবও না’ উল্লেখ করে বলেন, উনি ইলেকশন করেন না, উনি মাছ খান না,মাছের ঝোল খান-সিটি কর্পোরেশন নির্বাচন করেন। কাজেই আগামী নির্বাচনও করবেন। না করলে উনার জন্য কিচ্ছু বসে থাকবে না। তিনি ৫ জানুয়ারী শুক্রবার তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় ৩ দিন ব্যাপী শীতবস্ত্র ও শিক্ষা প্রনোদণা অর্থ বিতরণের সমাপনী দিনে নালিতাবাড়ীর ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
এদিন কৃষিমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৪টি ইউনিয়ন ও নকলা উপজেলার ৩টি ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল ও প্রণোদনার অর্থ বিতরণ করেন। ওই সময় তার সাথে শেরপুরের জেলা প্রশাসক ডা. মল্লিক আনোয়ার হোসেন,পুলিশ সুপার রফিকুল হাসান গণি,সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু,নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বকর সিদ্দিক বাক্কার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাষ্টার , সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সিনিয়র আইনজীবী মোজাম্মেল হকের ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে আনসার ভিডিপির সমাবেশ ও র‌্যালী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads