
স্টাফ রিপোর্টার: শেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,আখের মাহমুদ বাজার জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু সামা (৬০) আর নেই। তিনি ৫ জানুয়ারী শুক্রবার রাতে দূরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দমদমা কালিগঞ্জস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র ও ২ কণ্যা সন্তানসহ বহু আত্নীয়-স্বজন রেখে যান। শনিবার বাদ যোহর এলাকায় নামাজে যানাজা শেষে মরহুমকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তার বিদেহি আত্নার শান্তি কামনা ও শোকসম্তপ্ত পবিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে সমাজ ও দল একজন নিবেদিত প্রাণ নেতাকে হারিয়েছে। এছাড়া তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি,সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু,পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোসাদ্দেক ফেরদৌসী,প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।










