শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি : ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও সিআইজি ব্যবস্থাপনা সৃদৃঢ করার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে সিআইজি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । ৪ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ট্রেনিং কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ধারা বাহিকভাবে প্রশিক্ষণ করান শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমূল হাছান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জামান ও উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন অফিসার গোলাম মোস্তুফা। ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীরা।









