
স্টাফ রিপোর্টার: পদœা সেতু নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা মন্তব্যে প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন,বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও দূঃসাহসিক পদক্ষেপে দেশের নিজস্ব অর্থায়নেই এখন পদœা সেতু হচ্ছে। আগামীতে আমাদের অর্থনৈতিক প্রবৃতিও ডাবল ডিজিটে যাবে,ইনশাল্লাহ। আর পদœা সেতু নিয়ে যে অভিযোগ তুলেছিল হিলারি ক্লিনটনের বন্ধু উকাম্বু, আজ তার বিরুদ্ধে দূনীতির মামলা ট্রায়ালে রয়েছে। তিনি বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া শহীদ স্মৃতি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক কম্বল বিতরণী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
কৃষিমন্ত্রী বেগম জিয়ার সমালোচনা করে বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যা বিচার করেছেন। কিন্তু আপনি আপনার স্বামী হত্যার বিচার করেননি। কারণ আপনি জিয়াউর রহমানের মৃত্যুতে দুইবার প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। আপনি আপনার স্বামী হত্যার বিচার করতে পারেন না, অথচ ৯২ দিন মানুষ পুড়াইয়া মারতে পারেন। আপনার সন্তানের মৃত্যুর পরও আপনি বলেছিলেন, শেখ হাসিনার পতন না ঘটিয়ে নামবেন না। কিন্তু আপনি নেমেছেন এবং ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
এদিন কৃষিমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং নকলা উপজেলার ২টি ইউনিয়নে পৃথক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল ও প্রণোদনার অর্থ বিতরণ করেন। ওই সময় তার সাথে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি,সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান,খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









