ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. গাজী হাসান কামাল

খবর টি পড়েছেন : ১৭৯
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. গাজী হাসান কামাল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মো: নজরুল ইসলাম,ময়মনসিংহ ॥ আনন্দ মোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর গাজী হাসান কামালকে দেশের নবম সাধারণ শিক্ষা বোর্ড এবং দেশের মধ্যে ১১তম ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রনালয়ের এক আদেশে এই নিয়োগ দেয়া হয়। বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের ডক্টর গাজী হাসান কামাল শিক্ষা নগরী ময়মনসিংহ বিভাগের স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং দীর্ঘদিন ধরে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন।
দেশের অষ্টম বিভাগের সকলের সহযোগিতা কামনা করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান ডক্টর গাজী হাসান কামাল বলেন আমার উপর উর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন এবং আধুনিক তথ্য প্রযুক্তি ও মানসন্মত শিক্ষা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবো, চলতি বছরের ২৮ আগষ্ট প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ,এটির মাধ্যমে দেশের সাধারণ শিক্ষা বোর্ডের সংখ্যা হলো নবম। তবে মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে দেশে বোর্ডের সংখ্যা ১১-তে দাড়িয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন জানান, শিক্ষা বোর্ডেও চেয়ারম্যান নিয়েঅগের মধ্যেমে বোর্ডেও কার্যক্রম শুরু হলো। এটি বাস্তবায়নের মধ্যেমে বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিভাগ চালূ হলো। নতুন এই বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম গুলো পরিচালিত হবে। বিভাগের চার জেলার এক হাজার ৬শত শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৭ লাখ শিক্ষার্থী রয়েছে।
বিভাগীয় কমিশনার ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে (পুরুষ) এই শিক্ষা বোর্ডের অস্থায়ী কার্যালয় হিসেবে কার্যক্রম চলবে, বিভাগের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন বলেন বোর্ড চালু হওয়ার ফলে ভোগান্তি ও হয়রানি কমবে এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। ঢাকা শিক্ষা বোর্ডর চাপও কমবে বলে শিক্ষাবিদরা জানিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ জারী করায় শিক্ষা বোর্ড গঠনের চার মাস পর সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে নবম এবং দেশের মধ্যে ১১তম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় শিক্ষা নগরী ময়মনসিংহবাসীর মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ হওয়ার পর এই শিক্ষা বোর্ড গঠন নিয়ে আলোচনা ও প্রক্রিয়া শুরু হয়েছিল।
বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দ মোহন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সুদক্ষ উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর গাজী হাসান কামালকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নয়া চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভাগ বাস্তবায়ন আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এফ.এম এ সালাম ও সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলায় চাকরি ভালো না লাগলে ছেড়ে দেন, চিকিৎসকদের… পরবর্তী সংবাদ বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads