বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮১
বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপন করা হবে। ৩০ ডিসেম্বর শনিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টানা নবমবারের মতো সারাদেশে একযোগে উদযাপন করা হবে পাঠ্যপুস্তক উৎসব। এর আওতায় এ বছর বিনামূল্যে ৩৫ কোটির বেশি নতুন বই বিতরণ করা হবে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর মাঝে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১০ লাখ ৭০ হাজার ৯৬৬ জন। তাই এ বছর ৭১ লাখ ৯৩ হাজার ৩৬৯টি বইও বেশি ছাপতে হয়েছে। বর্তমান সরকারের টানা দুই মেয়াদে গত আট বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২২৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৭৫০টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এবার ৪ কোটি ৪২ লাখ ৪ হাজার ১৯৭ শিক্ষার্থী পেতে যাচ্ছে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি নতুন বই।
পাঠ্যপুস্তক উৎসবে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে ২০১৫ সালের পর থেকে শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে কেন্দ্রীয় উৎসবের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বছরের প্রথম দিনে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিতরণের উৎসব করবে শিক্ষা মন্ত্রণালয়। এ আয়োজন উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Shamol Bangla Ads

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পৃথক অনুষ্ঠান করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রাথমিক স্তরের বই বিতরণের এ কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, বর্তমান সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান হলেন অধ্যাপক ড.… পরবর্তী সংবাদ প্রাথমিকে পাস ৯৫.১৮%, ইবতেদায়িতে ৯২.৯৪%

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads