৯ পৌরসভা ও ১১৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

খবর টি পড়েছেন : ১৪১
৯ পৌরসভা ও ১১৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের ৯টি পৌরসভা, ১১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও জেলা পরিষদের দুটি ওয়ার্ডে স্থগিত ও উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে জেলা পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। সেখানে কেবল জনপ্রতিনিধিরাই ভোটার।
ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিন উপনির্বাচন); ১১৫টি ইউপি (৩৭টি সাধারণ ও স্থগিত নির্বাচন, ৭৮টি উপনির্বাচন) এবং জেলা পরিষদের দুটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে।
ইসি সূত্র জানা গেছে, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণে এসব এলাকায় নির্বাচন হয়নি। সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হচ্ছে।

Shamol Bangla Ads

যেসব অঞ্চলে ভোট হচ্ছে-
জেলা পরিষদ: নোয়াখালী জেলা পরিষদের দুটি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে।
পৌরসভা: বোদা, বনপাড়া, আলফাডাঙ্গা, বকশিগঞ্জ, বাঘা ও বিরলে সাধারণ নির্বাচন হচ্ছে। মাধবদী, চুয়াডাঙ্গা ও শেরপুর পৌরসভায় হচ্ছে উপনির্বাচন।
ইউনিয়ন পরিষদ: জোয়ারী, মাঝগাঁও, রাজারামপুর, ঘুরিদহ, উথলী, কেডিকে, মনোহরপুর, আলফাডাঙ্গা, বুড়াইচ, গোপালপুর, মূলনা, জিন্নাগড়, নীলকমল, আমিনাবাদ, রণগোপালদী, নূরপুর, ব্রাহ্মণডোরা, ফুলতলা, বাকই দক্ষিণ, মুদাফফরগঞ্জ উত্তর, দৌলখাড়া, রায়কোর্ট উত্তর, রায়কোর্ট দক্ষিণ, আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, বটতলী, ইলিয়টগঞ্জ, বারপাড়া, দৌলতপুর, বাকই উত্তর, নোয়ান্নই, নোয়াখালী, ধর্মপুর, চর আলেকজান্ডারে হচ্ছে সাধারণ নির্বাচন।
আর পাঁচগাছী, উমরজিদ, বলদিয়া, রসুলপুর, পদুমশহর, গাড়াগ্রাম, মোহনপুর, রাইকালী, চারঘাট, ভারশো, মশিদপুর, ধারাবারিষা, পূর্ণিমাগাতী, নওগাঁ, তাড়াশ, লাহিড়ীপারা, গোবিন্দপুর, নশিপুর, জলমা, নাটুদহ, সিংহঝুলি, পলাশবাড়িয়া, পোরাহাটি, গাবুরা, নুরনগর, প্রতাপনগর, হামিদপুর, সাতলা, রানাপাশা, রামনা, বদলখালী, কুকুয়া, চিকনিকান্দি, স্বদেশী, রাঙ্গামাটিয়া, কাচিনা, কাদিরজঙ্গল, পূর্ব অষ্টগ্রাম, লোহাজুরী, ভাওড়া, পাইস্কা, অর্জুনা, চরশেরপুর, হাতিভাঙ্গা, নুরুন্দি, নায়েকপুর, দুওজ, স্বরমুশিয়া, বাহাদুরসাদী, কুমারভোগ, কোলা, মেহেরপারা, মুছাপুর, চরভদ্রাসন, বহুগ্রাম. নিজামকান্দি, বেথুড়ী, খানগঞ্জ, বোয়ালিয়া, রামপাশা, জলসুখা, নিজামপুর, করগাঁও, আলীনগর, পায়রগাছা, দোল্লাই, কেরণখাল, নবীপুর, বড়াইল, গোকর্ত, মহামায়া, দরবারপুর, আমিরাবাদ, সোনাপুর, মীরসরাই, রূপসীপাড়া ও পাইকগাছায় উপনির্বাচন হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মা সেতুর অগ্রগতি ৫০%: কাদের পরবর্তী সংবাদ মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : শিক্ষামন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads