খালেদা জিয়ার পক্ষে পরবর্তী যুক্তি উপস্থাপন ৩ ও ৪ জানুয়ারি

খবর টি পড়েছেন : ১৩২
খালেদা জিয়ার পক্ষে পরবর্তী যুক্তি উপস্থাপন ৩ ও ৪ জানুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৩ ও ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা।
যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামান পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।
খালেদা জিয়া আজ বেলা ১১টা ৩২ মিনিটে আদালতে উপস্থিত হন। পরে তার উপস্থিতিতে বেলা ১১টা ৩৭ মিনিটে খালেদার পক্ষে খন্দকার মাহবুব হোসেন যুক্তি উপস্থাপন শুরু করেন। তার যুক্তি উপস্থাপন শেষে এজে মোহাম্মদ আলী খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। তবে তার যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য ৩ ও ৪ জানুয়ারি দিন ধার্য করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলায় চাকরি ভালো না লাগলে ছেড়ে দেন, চিকিৎসকদের… পরবর্তী সংবাদ বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads