ads

মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১২ জানুয়ারি

খবর টি পড়েছেন : ১৪৯
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১২ জানুয়ারি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী ১২ জানুয়ারি। এরই মধ্যে ইজতেমার প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। তাবলিগ জামাতের মুরব্বী গিয়াস উদ্দিনের ভাষ্য মতে, ইজতেমার প্রথম পর্ব শুরুর আগেই ময়দানসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে।

Shamol Bangla Ads

গতবারের মতো এবারও ২ পর্বে আয়োজন করা হয়েছে বিশ্ব ইজতেমা। ১২ জানুয়ারি শুক্রবার ফজর নামাজের পরপরই আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যা আখেরি মোনাজাতের মাধ্যমে ১৪ জানুয়ারি শেষ হবে। এরপর ১৯ জানুয়ারি শুক্রবার ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। প্রথম পর্বের ন্যায় আখেরি মোনাজাতের মাধ্যমে ২১ জানুয়ারি শেষ হবে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগদানের ব্যাপারে ৬৪ জেলার অংশগ্রহণকারীদেরকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। এক বছর পর পর সবাই ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ প্রতি বছর ৩২ জেলার লোকজন ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে। আর এ ৩২ জেলার অংশগ্রহণকারীদেরকেও আবার দুই পর্বে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করতে হবে।

Shamol Bangla Ads

২০১৮ সালে ২ পর্বে অংশগ্রহণকারী ৩২ জেলা হলো, ঢাকা, শেরপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, লক্ষীপুর, সিলেট, চট্টগ্রাম, নড়াইল, মাদারীপুর, ভোলা, মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠিী, পঞ্চগড়, ঝিনাইদহ, জামালপুর, ফরিদপুর, নেত্রকোনা, নরসিংদী, কুমিল্লা, কুড়িগ্রাম, রাজশাহী, ফেনী, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, বগুড়া, খুলনা, চুয়াডাঙ্গা ও পিরোজপুর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোবাইলে ধর্মমন্ত্রীর কণ্ঠ নকল করে ১০ লাখ টাকা… পরবর্তী সংবাদ সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১ ফেব্রুয়ারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads