ads

সোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোবাইলে ধর্মমন্ত্রীর কণ্ঠ নকল করে ১০ লাখ টাকা দাবি ॥ প্রতারক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫৫
মোবাইলে ধর্মমন্ত্রীর কণ্ঠ নকল করে ১০ লাখ টাকা দাবি ॥ প্রতারক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ নিজেকে ধর্মমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান, ডিজিএফআইয়ের ক্যাপ্টেন আরিফ, আবার কখনও এমপির পিএস পরিচয় দিয়ে মোবাইলে ও বিভিন্নভাবে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে এক ‘শীর্ষ প্রতারক স্বপন মন্ডল’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)। ২৫ ডিসেম্বর সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান। গ্রেপ্তার স্বপন মন্ডল জেলার ভালুকা উপজেলার সালাউদ্দিন মন্ডল ও শাহিদা দম্পতির পুত্র। সংবাদ সম্মেলন ও অন্যান্য সূত্রে জানা গেছে, প্রতারক যুবক স্বপন মন্ডল ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের গলার স্বর অবিকল নকল করে মুঠোফোনে নিজেকে দাবি করত।
গত ১৯ সেপ্টেম্বর গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিমকে ভালুকা উপজেলায় বদলি করার কথা বলে ১৭ লাখ টাকা আত্মসাত করেন। এছাড়াও প্রতারক স্বপন নিজেকে ডিজিএফআইয়ের ক্যাপ্টেন আরিফ পরিচয় দিয়ে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবালকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন পাইয়ে দেয়ার নামে ১০ লাখ টাকা দাবী করেন। নারায়ণগঞ্জের হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুমকে বদলি করার নামে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও ভালুকার এমপি অধ্যাপক এম আমানউল্লাহর পিএস পরিচয় দিয়েও প্রতারণা করে আসছিল সে।
পুলিশ সুপার জানান, স্বপন মন্ডলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ইউনেস্কোতে যাচ্ছে রিকশা ও রিকশাচিত্র পরবর্তী সংবাদ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ১২ জানুয়ারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads