ads

রবিবার , ২৪ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামে নিহতের স্বজনদের ৫ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৩৯
চট্টগ্রামে নিহতের স্বজনদের ৫ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ডিসেম্বর রবিবার বিকেলে প্রধানমন্ত্রী প্রয়াত ওই আওয়ামী লীগ নেতার চশমা হিলের বাসায় যান। ওই সময় তিনি সাবেক মেয়রের কুলখানিতে পদদলিত হয়ে নিহতদের স্বজনদের হাতে নগদ ৫ লাখ করে টাকা তুলে দেন। এছাড়াও নিহতদের ছেলেমেয়েকে ভবিষ্যতে চাকরি দেয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
রবিবার সকালে চট্টগ্রামে পৌঁছে নৌ বাহিনীর কুচকাওয়াজ দেখার পর বিকালে মহিউদ্দিনের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। প্রায় ৪০ মিনিট তিনি সেখানে অবস্থান করেন তিনি।
ওই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং দুই ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।
তিন মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করা মহিউদ্দিন চৌধুরী গত ১৫ ডিসেম্বর ইন্তেকাল করেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে ভাই বলে সম্বোধন করতেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : নাসিম পরবর্তী সংবাদ বড়দিনের ভাষণে শরণার্থীদের স্মরণ করলেন পোপ

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads