ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মুক্তিযোদ্ধাদের কবর অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে’

খবর টি পড়েছেন : ২৪২
‘মুক্তিযোদ্ধাদের কবর অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের কবরগুলো অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে। যাতে করে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে। শনিবার ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ বি সি লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিতে সরকার বদ্ধপরিকর এ কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বধ্যভূমিগুলোকেও বিভিন্ন ডিজাইনে নির্মাণ করা হবে।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বাংলায় স্বাধীনতাবিরোধীদের ঠাঁই হবে না। স্বাধীনতাবিরোধীরা যাতে কখনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্কুলে ছাত্রলীগের কমিটি চান না কাদের পরবর্তী সংবাদ ষোড়শ সংশোধনীর রায় পুনর্বিবেচনার আবেদন সরকারের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads