ads

মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে নেত্রকোনায় রাষ্ট্রদোহীতার মামলা

খবর টি পড়েছেন : ১৫৪
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে নেত্রকোনায় রাষ্ট্রদোহীতার মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদোহী ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল বাদী হয়ে স্থানীয় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Shamol Bangla Ads

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, মাহমুদুর রহমান গত ১ ডিসেম্বর বাংলাদেশ ডেমোক্রেসি কাউন্সিল (বিডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ রেহানার কন্যা বৃটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকী সম্পর্কে বিকৃত, কুরুচিকর এবং বিভ্রান্তি ও উস্কানিমূলক বক্তব্য রাখেন। তার এসব বক্তব্য রাষ্ট্রের প্রতি হুমকিস্বরূপ এবং জাতির পতিার পরিবারের সদস্যদের জন্য মানহানিকর। বাদী উল্লেখ করেন, মাহমুদুর রহমানের ওই ধরনের বক্তব্যের কারণে জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। ২০০৯ সালের ১৫ অক্টোবর প্রণীত জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন-২০০৯ এবং এ আইনের প্রয়োগ সংক্রান্ত বিষয়েও তিনি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে টিউলিপ সিদ্দিকীর শারিরীক নিরাপত্তা বিঘ্ন করার অপচেষ্টা করেছেন।

নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী বলেন, আদালতের নির্দেশ এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি। হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় স্মৃতিসৌধে তুরস্কের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন পরবর্তী সংবাদ রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads