ads

সোমবার , ১১ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বর্ণের দাম কমল

খবর টি পড়েছেন : ১৪৭
স্বর্ণের দাম কমল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দর ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের নতুন দর মঙ্গলবার থেকে কার্যকর হবে। ১১ ডিসেম্বর সোমবার বাজুস’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪০ হাজার ৪৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৪ হাজার ৭৮৬ টাকা।
বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৯ হাজার ২২২ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৪০৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৫ হাজার ৯৫২ টাকায় বিক্রি হচ্ছে।
স্বর্ণের দর পুনর্নির্ধারণ করায় ২২ ও ২১ ক্যারেটে ভরিতে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমবে।
তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার পরবর্তী সংবাদ আগামী নির্বাচনে আ’লীগ অবশ্যই ক্ষমতায় আসবে: জয়

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads