ads

সোমবার , ১১ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী নির্বাচনে আ’লীগ অবশ্যই ক্ষমতায় আসবে: জয়

খবর টি পড়েছেন : ১৭৪
আগামী নির্বাচনে আ’লীগ অবশ্যই ক্ষমতায় আসবে: জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জরিপে আওয়ামী লীগ অনেক এগিয়ে আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় আসবে। এটা নিয়ে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আওয়ামী লীগ ২০০৮ সালের চেয়ে বেশি ভোট পাবে। তিনি বলেন, তার তত্ত্বাবধানে দলের পক্ষ থেকে বিজ্ঞানভিত্তিক জরিপ করা হয়েছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করলে কেউ হারাতে পারবে না। আওয়ামী লীগকে হারানোর মতো কোনো দল বাংলাদেশে আর নেই।
সোমবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা আলোচনায় উপস্থিত ছিলেন।
সজীব ওয়াজেদ জয় সোমবার বেলা ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয় পরিদর্শনে যান। এ সময় সেখানে তাকে স্বাগত জানান ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। পরে তাদের সঙ্গে মতবিনিময়ে বসেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
মতবিনিময়কালে আগামী নির্বাচন ঘিরে দলকে সাংগঠনিকভাবে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জয় আলোচনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র লেগেই আছে। আমাদের সতর্ক থাকতে হবে। আমদের নজর রাখতে হবে যে, বিএনপি গত নির্বাচনের আগে যেভাবে আগুন সন্ত্রাস করেছিল সে রকম যেন আর না করতে পারে।
আগামী নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বলেন, তার কাজ হচ্ছে দলকে ক্ষমতায় আনা, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা। এমপি কিংবা সদস্য হওয়ার মতো কোনো লোভ তার নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বর্ণের দাম কমল পরবর্তী সংবাদ বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণবিধির গেজেট প্রকাশ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads