ময়মনসিংহ প্রতিনিধি ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বেলতলি নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নয় ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১১ ডিসেম্বর সোমবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদরের বেলতলি নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নাজির হোসেন, শহিদ মিয়া, রিফাত, রিপন মিয়া, সাদ্দাম হোসেন, শরীফ মিয়া, মিনহাজ উদ্দিন শাওন, সাঈদ ও শামীম ইসলাম। গ্রেফতারকৃত ডাকাতদের বাড়ি ময়মনসিংহ সদর ও কিশোরগঞ্জ জেলায়। সোমবার বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদরের বেলতলি নামক স্থানে ১৫/২০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আশিকুর রহমানের নেতৃত্বে দারোগা আনোয়ার ও কৃপা সিন্দু তরফদারসহ সঙ্গীয় পুলিশের দলটি বেলতলি পৌছা মাত্রই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাবার সময় পুলিশ আন্তঃ জেলা ডাকাত দলের ৯ সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যায়।




















