স্টাফ রিপোর্টার ॥ শেরপুর ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শক্তিপদ পালকে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। ১০ ডিসেম্বর রবিবার দুপুরে আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুজার গাফফারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, অ্যাডভোকেট শাহীদ উল্লাহ শাহী, অ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার প্রমুখ। ওইসময় আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, এপিপি অ্যাডভোকেট শুধাংশু কালোয়ার ও নির্বাহী সদস্য সাইদুর রহমান দোলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর অনুষ্ঠিত শেরপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু সাধারণ সম্পাদক এবং সমিতির সাবেক সাহিত্য ও পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট শক্তিপদ পাল যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।









