ads

রবিবার , ১০ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্যান্সারে আক্রান্ত ১১ দুঃস্থ ব্যক্তি ও ১৭ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজসেবার চেক বিতরণ

খবর টি পড়েছেন : ১৬১
শেরপুরে ক্যান্সারে আক্রান্ত ১১ দুঃস্থ ব্যক্তি ও ১৭ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজসেবার চেক বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ক্যান্সারসহ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ১১ দুঃস্থ ব্যক্তি এবং ১৭ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজসেবা বিভাগের সহায়তার চেক প্রদান করা হয়েছে। ১০ ডিসেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় সহায়তা বাবদ ক্যান্সারসহ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত দুঃস্থ ব্যক্তিদের প্রতিজনকে ৫০ হাজার টাকা হারে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ১৪ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১৫ হাজার টাকা, একটিকে ১২ হাজার ও একটিকে ১০ হাজার টাকা করে ২ লাখ ৩২ হাজারসহ মোট ৭ লাখ ৮২ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা পরবর্তী সংবাদ শেরপুরে ডায়াবেটিক সমিতির ২ আইনজীবী কর্মকর্তা সংবর্ধিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads