ads

রবিবার , ১০ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৩২
শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর রবিবার দুপুরে শেরপুরে আলোচনা সভা হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, মহিলা পরিষদ, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটিসহ কয়েকটি সংগঠন শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ। অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, আঞ্জুমান আলম লিপি, কহিনুর বেগম বিদ্যুৎ, জেল মানবাধিকার কশিনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শক্তিপদ পাল, অধ্যাপক শিব শংকর কারুয়া, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, কমল চক্রবর্তী, শাড়ি সমন্বয়কারি সোলায়মান আহমেদ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন, মানবাধিকার কর্মী শামীম হোসেন, পঞ্চমী দেব রুমা, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।
আলোচনা সভা থেকে ধর্মীয়-জাতিগত নিপীড়ন বন্ধ, আদিবাসী সহ সকল প্রান্তিক মানুষের জীবন ও জমির অধিকার, ঘরে-বাইরে নারী-শিশুর নির্বিঘœ চলাচল নিশ্চিত করা সহ সকল প্রকার সহিংসতা বন্ধ করে নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ ও রাষ্ট্রের দাবি জানানো হয়। আলোচনা সভায় হিউম্যান রাইটস ডিফেসন্ডারস ফোরামের পক্ষ থেকে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের মেঘাদল থেকে হারিয়াকোনা আদিবাসী পল্লী পর্যন্ত সড়ক রক্ষা ও দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। আদিবাসী নেতা সুমন্ত বর্মন বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী বালুখেকোর কারণে সোমেশ^রি নদী থেকে অবৈধভাবে অবাধে বালু উত্তোলন করায় ওই রাস্তাটি বিলীন হওয়ায় ওই এলাকার আদিবাসীদের জীবন ও জীবিকার ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ পরবর্তী সংবাদ শেরপুরে ক্যান্সারে আক্রান্ত ১১ দুঃস্থ ব্যক্তি ও ১৭…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads