ads

রবিবার , ৩ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটির উপনির্বাচন

খবর টি পড়েছেন : ১৫৪
শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটির উপনির্বাচন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : আনিসুল হকের মৃত্যুতে শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে নির্বাচন নেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর ইসি নির্বাচনী তোড়জোড় শুরু করবে।

৩ ডিসেম্বর রবিবার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে ডিএনসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট প্রকাশের পর কমিশন নির্বাচনী কাজ শুরু করবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, ৩০ নভেম্বর থেকে ৯০ দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়র পদে উপ নির্বাচন শেষ করতে হবে। কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়ে অন্তত ৪৫ দিন হাতে রেখে তফসিল ঘোষণা করতে পারে।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হয়। প্রথমবারের মত দলীয় প্রতীকে হওয়া ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক। বিজয়ী হওয়ার পর মাত্র আড়াই বছরের মাথায় গত ৩০ নভেম্বর আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলা একাডেমি প্রতিষ্ঠার ৬২ বছর পূর্তি পরবর্তী সংবাদ সীমান্তে অপ্রীতিকর ঘটনা কমিয়ে আনার চেষ্টা চলছে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads