ads

বুধবার , ২৯ নভেম্বর ২০১৭ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা ইস্যুতে ৫ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার পরিষদে বিশেষ অধিবেশন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৯, ২০১৭ ২:৫৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ৫ ডিসেম্বর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বিশেষ অধিবেশন বসছে। রোহিঙ্গা ইস্যুতে বসা এ বিশেষ অধিবেশনে একটি প্রস্তাব গৃহীত হতে পারে।
বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের বাইরে মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এ বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য মানবাধিকার পরিষদের ৪৭ সদস্যের মধ্যে এক-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন ছিল। বাংলাদেশের ওই প্রস্তাবে এক-তৃতীয়াংশের বেশি সদস্য সমর্থন দেয়ায় জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রা’দ আল হুসেইন তা অনুমোদন করেছেন।
এদিকে গত ১৬ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে রোহিঙ্গা ইস্যুতে ১৩৫-১০ ভোটে প্রস্তাব গৃহীত হওয়ার পর আগামী মাসেই তা সাধারণ পরিষদের প্লেনারিতে উঠবে।
যৌন সহিংসতাবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত প্রমীলা প্যাটেন গত সপ্তাহে বলেছেন, তিনি জেনেভার বৈঠকে উপস্থিত থেকে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর ধর্ষণসহ ভয়াবহ যৌন নির্যাতনের তথ্য তুলে ধরবেন।
ইতিমধ্যে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মিয়ানমার সামরিক বাহিনীর পরিকল্পিত ও বাস্তবায়িত ওই যৌন সহিংসতা যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে।
বিশেষ অধিবেশনে মানবাধিকার পরিষদে প্রস্তাব গৃহীত হলেও তা মেনে চলার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা নেই। অবশ্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Shamol Bangla Ads

সূত্র : রয়টার্স

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!