ads

বুধবার , ২৯ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জানুয়ারি থেকে ফোর-জি সেবা চালু হবে : তারানা হালিম

খবর টি পড়েছেন : ২০০
জানুয়ারি থেকে ফোর-জি সেবা চালু হবে : তারানা হালিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী জানুয়ারিতেই ফোর-জি সেবা চালু করা যাবে বলে জানিয়েছেন টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি ২৯ নভেম্বর বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক ‘জরুরি’ সংবাদ সম্মেলনে ওই কথা জানান।
ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর সংশোধিত নীতিমালা বুধবার টেলিযোগাযাগ বিভাগে এসেছে। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। আশা করছি, আগামী জানুয়ারি থেকে ফোর-জি সেবা শুরু করতে পারব। তিনি বলেন, ফোর-জির বিষয়ে অপারেটররা ২৩টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। গত অক্টোবরে টেলিযোগযোগ বিভাগে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অপারেটরদের এক বৈঠকে সেসব বিষয়ে আলোচনা হয়।
ফোর-জি লাইসেন্স নীতিমালায় অপারেটরদের বেশ কিছু দাবি বিবেচনা করা হয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, ফোর-জির প্রাথমিক স্পিড ২০ মেগাবিটস পার সেকেন্ড (এমবিপিএস) নির্ধারণ করা হয়েছে। বিটিআরসি সময় সময় গতি পরিবর্তন করতে পারবে, সে সুযোগ নীতিমালায় রাখা হয়েছে। আগের নীতিমালায় ন্যূনতম ১০০ এমপিবিএস গতির কথা বলা হয়েছিল। কল রেকর্ডের সময়সীমা কমিয়ে দুই বছর করা হয়েছে, যা ১২ বছর করার প্রস্তাব ছিল।
আউট সোর্সিংয়ের মাধ্যমে অপারেটরদের সেবা দিতে নিয়ন্ত্রক সংস্থার অনুমতির প্রয়োজন হবে না। অপারেটররা নেটওয়ার্কের উন্নয়নে ফাইবার অপটিক কেবলও স্থাপন করতে পারবে। ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা ইস্যুতে ৫ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার পরিষদে বিশেষ… পরবর্তী সংবাদ বিলুপ্ত হবে আইসিটি আইনের ৫৭ ধারা : তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads