ads

মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাহমুদুল হত্যা মামলায় ৫ ব্যক্তির যাবজ্জীবন

খবর টি পড়েছেন : ১৪৫
শেরপুরে মাহমুদুল হত্যা মামলায় ৫ ব্যক্তির যাবজ্জীবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর মাহমুদুল হাসান হত্যা মামলায় ২ সহোদরসহ ৫ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোঃ আওলাদ হোসেন ভূইয়া। দন্ডিতরা হচ্ছেন সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা গ্রামের আব্দুল হাকিমের পুত্র আব্দুল মুন্নাফ ও আব্দুল মোতালেব, সুরুজ্জামানের পুত্র হাফিজুর রহমান, মৃত আব্দুল জব্বরের ছেলে সৈয়দ জামান ও মকছেদ আলীর ছেলে শরীফুল ইসলাম।
আদালতের পিপি অ্যাডভোকেট চন্দ কুমার পাল জানান, ২০০৪ সালের ১৫ এপ্রিল সকালে সদর উপজেলার চরভাবনা নামাপাড়া গ্রামের মৌলবী আজিজুর রহমানের ছেলে মাহমুদুল হাসানের পরিচালনাধীন শ্যালোমেশিন থেকে জমিতে সেচের পানি নিতে গিয়ে ঝগড়ায় লিপ্ত হয় স্থানীয় আব্দুল হাকিমের ছেলে আব্দুল মুন্নাফ। এক পর্যায়ে আব্দুল মুন্নাফের ডাকে নিজেদের আরও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মাহমুদুল হাসানকে বেধরক মারপিট শুরু করে। ওই অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মাহমুদুল হাসান। ওই ঘটনায় মাহমুদুল হাসানের বড়ভাই মৌলবী আরিফ রব্বানী বাদী হয়ে আব্দুল মুন্নাফসহ ৭ জনের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে শেরপুরের তৎকালীন পুলিশ সুপার (বর্তমানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি) নিবাস চন্দ্র মাঝির তত্ত্বাবধানে তদন্তের ২ মাসের মধ্যে একই বছরের ১৭ জুন ওই ৭ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন সদর থানার এসআই সজীব দত্ত। মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া চলাকালে সুরুজ্জামান ও মকছেদ আলী নামে ২ আসামী মারা যায়। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওই রায় ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানের জরিমানা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads