ads

মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানের জরিমানা

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানের জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মিষ্টির দোকান ও জুয়েলার্স দোকানসহ ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। ২৭ নভেম্বর সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ও কোহিনুর জাহানের নেতৃত্বে শহরের নিউমার্কেট মোড় ও মুন্সীবাজার এলাকায় ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জানা যায়, শেরপুর শহরের নিউমার্কেট মোড়ে আদি গিরিশালয় মিষ্টান্ন ভান্ডারে নোংরা পরিবেশে মিষ্টি তৈরী ও ওজনে কম দেওয়ার দায়ে ৩ হাজার টাকা জরিমানা এবং অনুরাধা মিষ্টির দোকানে ওজনে কম দেওয়ার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের মুন্সীবাজার এলাকায় জুয়েলার্স দোকানে গ্রাম পরিমাপের স্থলে ওজনে ভরি ব্যবহার করার দায়ে মাতৃ জুয়েলার্সকে ৩ হাজার টাকা এবং অপর একটি জুয়েলার্সকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও চকবাজার এলাকায় ভ্যানে করে সবজী বিক্রির সময় নিক্তি পাল্লা ব্যবহার না করে কাঠের ডাটপাল্লা ব্যবহার করার দায়ে ভ্রাম্যমান আদালত সদর উপজেলার চরশ্রীপুর গ্রামের সবজি ব্যবসায়ী খোরশেদ আলী ও চৈতনখিলা গ্রামের আয়নাল হকসহ প্রত্যেককে ২ শ টাকা করে জরিমানা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের উপকার ভোগীদের… পরবর্তী সংবাদ শেরপুরে মাহমুদুল হত্যা মামলায় ৫ ব্যক্তির যাবজ্জীবন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads