ads

সোমবার , ২৭ নভেম্বর ২০১৭ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের উপকার ভোগীদের নিয়ে মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৭, ২০১৭ ৭:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ‘যার জমি আছে ঘর নাই,তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের উপকারভোগীদের নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব বেলায়েত হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম জানান, ২০১৭-২০১৮ অর্থবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে উপজেলার ১৮৭ জন গৃহহীনের তালিকা প্রস্তুত হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এদের প্রত্যেককে ১ লাখ টাকা মূল্যের একটি করে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। পর্যায়ক্রমে সকল গৃহহীনদের বাড়ি তৈরি করে দেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!