ads

বুধবার , ২২ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে ঘোড়ামারা আজিজসহ ৬ জনের মৃত্যুদণ্ড

খবর টি পড়েছেন : ১৫৪
মানবতাবিরোধী অপরাধে ঘোড়ামারা আজিজসহ ৬ জনের মৃত্যুদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা আবু সালেহ মুহম্মদ আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয়জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২২ নভেম্বর বুধবার বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায় দেন। ১ নম্বর অভিযোগে আসামিদের আমৃত্যু কারাদণ্ড এবং ২ ও ৩ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
গত ২৩ অক্টোবর উভয়পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়েছিল। গত বছর ২৮ জুন এই মামলায় তিনটি অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামায়াত নেতা আবদুল আজিজ, রুহুল আমিন, আবু মুসলিম মোহাম্মদ আলী, নাজমুল হুদা, আবদুর রহিম মিঞা ও মো. আবদুল লতিফ কারাগারে আছেন। আসামিদের মধ্যে আবদুল লতিফ কারাগারে থাকলেও বাকীরা পলাতক রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায় : খালেদা… পরবর্তী সংবাদ ত্রিশালে অনলাইন পত্রিকার ২ সাংবাদিক আটক, ৫৭ ধারায়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads