ads

বুধবার , ২২ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ত্রিশালে অনলাইন পত্রিকার ২ সাংবাদিক আটক, ৫৭ ধারায় মামলা

খবর টি পড়েছেন : ২১৬
ত্রিশালে অনলাইন পত্রিকার ২ সাংবাদিক আটক, ৫৭ ধারায় মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সশস্ত্র বাহিনী ও সাবেক প্রধান বিচারপতি সিনহার পদত্যাগ নিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ

ময়মনসিংহ প্রতিনিধি ॥ সশস্ত্র বাহিনী ও সদ্য পদত্যাগী সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ নিয়ে মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তকর, মনগড়রা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় অনলাইন পোর্টাল ত্রিশাল নিউজ ডটকম নামের প্রকাশক ও বার্তা সম্পাদককে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)। তাদের বিরুদ্ধে আইসিটি এ্যাক্ট ৫৭/১ ধারায় তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, গত ১৬ নভেম্বর’২০১৭ ইং তারিখে অনলাইন পোর্টাল ত্রিশাল নিউজ ডটকম নামের পত্রিকায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও সদ্য পদত্যাগী সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ নিয়ে ‘স্বজনদের আটক করে মেরে ফেলার হুমকী সিনহার পদত্যাগ’ শিরোনামে একটি মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তকর ও মনগড়া ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় অনলাইন পোর্টাল ত্রিশাল নিউজ ডটকম-এর প্রকাশক মো. লায়েস মন্ডল (২৬) পিতা মোঃ সিরাজুল ইসলাম, সাং কোনাবাড়ি, উপিজেলা- ত্রিশাল এবং বার্তা সম্পাদক মো. ছাবিদ (২০) পিতা শামসুদ্দিন, সাং বাগান, উপজেলা ত্রিশালকে সোমবার রাতে ত্রিশাল সদর থেকে তাদের আটক করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পোর্টালের অন্যতম এ্যাডমিন লায়েস এই সংবাদটি তাদের আইডি হতে অনলাইন পোর্টাল ‘ত্রিশাল নিউজ ডটকম, এ প্রকাশ করা হয়েছে মর্মে স্বীকার করেছে। প্রকাশিত ওই সংবাদটিতে সদ্য পদত্যাগী সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, মহামান্য রাষ্ট্রপতি, সংসদ সদস্য, সাবেক প্রধান বিচারপতির পরিবারবর্গ এবং সরকারী গোয়েন্দা সংস্থা সম্পর্কে বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ করা হয়। যা সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিশৃংখলা সৃষ্টি করার ষড়যন্ত্র। এহেন ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করা নিঃসন্দেহে রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে উল্লেখ করেন পুলিশ সুপার। আটককৃতদের বিরুদ্ধে ত্রিশাল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম আরো জানান, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষর অনুমতি নিয়ে এই মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানবতাবিরোধী অপরাধে ঘোড়ামারা আজিজসহ ৬ জনের মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ খালেদা-জামায়াত চক্রকে আগামীতেও ক্ষমতার বাইরে রাখতে হবে ॥…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads