আওয়ামী লীগের সভাস্থলে ময়লার স্তূপ, মোটরসাইকেলে আগুন

খবর টি পড়েছেন : ৩৪৯
আওয়ামী লীগের সভাস্থলে ময়লার স্তূপ, মোটরসাইকেলে আগুন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পুরান ঢাকায় আওয়ামী লীগের দুই নেতার বিরোধের কারণে দলের একটি বর্ধিত সভাস্থলের রাস্তা ময়লা ফেলে আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লালবাগ থানার আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ওই বর্ধিত সভার আয়োজন করা হয়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি মোটরসাইকেল বেপুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, পার্ল হারবার কমিউনিটি সেন্টারে কামরাঙ্গীর চর, লালবাগ ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করেন দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
আর মেয়র সাঈদ খোকনের সমর্থক হিসেবে পরিচিত ৩৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু আহমেদ মান্নাফিকে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদে তার সমর্থকরা পার্ল হারবারের সামনের সড়কে একই সময়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই তারা সেখানে ময়লার স্তূপ দেখতে পান। তাদের ধারণা রাতে অন্ধকারে সেখানে এই ময়লাগুলো ফেলা হয়েছে।
এ বিষয়ে শাহে আলম মুরাদ অভিযোগ করেন, তাদের কর্মসূচি কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য সিটি করপোরেশনের ময়লার গাড়ি দিয়ে ময়লা ফেলে কমিউনিটি সেন্টারের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
কমিশনার আবু আহমেদ মান্নাফি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ময়লার মালিক তো আর আমি না। অনেক সময় গাড়ির সঙ্কট থাকে… অনেক জায়গায় ময়লা জমে থাকে। হয়ত সরিয়ে নিয়ে যাবে। ”

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজশাহী ও চট্টগ্রামে চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা… পরবর্তী সংবাদ দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads