নকলা উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৩৫
নকলা উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর (৫৫) ঝুলন্ত লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। ২০ অক্টোবর শুক্রবার সকালে নকলা শহরের ইশিবপুর এলাকার গোদামপট্টি মোড়ের পাশে তার নিজ শয়ন কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। মনির চৌধুরী উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা কামানীপাড়া গ্রামের জোনাব আলী চৌধুরীর ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক হ্ইুপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছোটভাই।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্রে জানা গেছে, মনির চৌধুরী তার ছোট স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন। মনির চৌধুরী বৃহস্পতিবার রাত একটার দিকে রাতের খাবার খেয়ে একাই নিজের শয়ন কক্ষে ঘুমাতে যান। তিনি প্রতিদিন সকালে চা নাস্তা করতে ঘুম থেকে উঠে পড়তেন। কিন্তু শুক্রবার সকালে তিনি ঘুম থেকে উঠতে দেরি করেন। দীর্ঘ্যক্ষণ কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করে তাতেও ভিতর থেকে কোন শব্দ না পেয়ে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে মনির চৌধুরীর লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মনির চৌধুরীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করে তিনি বলেন, গলায় উড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্ম হত্যা করে থাকতে পারেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার পরে ময়না তদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান,  কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক যাতনার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
উল্লেখ্য, মাহবুব আলী চৌধুরী এবার নিয়ে দ্বিতীয় দফায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পরপর কয়েকবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কৃষি প্রণোদনার সরিষা বীজ-সার বিতরন পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক স্কুল ফুটবলের ফাইনাল ও পুরস্কার…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads