ads

মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করুন : রাষ্ট্রপতি

খবর টি পড়েছেন : ২৩৮
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করুন : রাষ্ট্রপতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা এবং সাংবাদিকতা পেশায় প্রকৃত বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির সদস্যরা সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি ওই কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান, ঢাবি ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের দশ সদস্যের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির অপর ৯ সদস্য আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি সাংবাদিকতাকে একটি মহৎ পেশা হিসাবে উল্লেখ করে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টারদের প্রতি আহ্বান জানান। তিনি ডিইউজেএ সদস্যরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাস্তবতা ও উদ্দেশ্য নিশ্চিত করবেন বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষা জীবনের পাশাপাশি সাংবাদিকতা করায় ঢাবি রিপোর্টারদের প্রশংসা করেন। তিনি সভাপতি ফরহাদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ফারুক মাহমুদের নেতৃত্বে ঢাবি সাংবাদিক সমিতির কর্মকান্ডেরও প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংলাপ বয়কট, সিইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকীর পরবর্তী সংবাদ ‘ময়মনসিংহ বিভাগীয় নয়া শহর প্রতিষ্ঠায় জমি অধিগ্রহণ-পুনর্বাসনে ৬…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads